Monday, 30 September 2024
Tuesday, 10 September 2024
সেভেন সিস্টার্স কি?
Sunday, 8 September 2024
চলতি মাসে যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
চলতি মাসে যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
চলতি সেপ্টেম্বর মাসে মাত্র এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চারদিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে থাকবে সরকারি ছুটি।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। ঐদিন সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।
এর আগে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার (১৫ সেপ্টেম্বর) অফিস খোলা। এদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা চারদিনের ছুটি।
চলতি সেপ্টেম্বর মাসে মাত্র এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চারদিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে থাকবে সরকারি ছুটি।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। ঐদিন সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।
এর আগে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার (১৫ সেপ্টেম্বর) অফিস খোলা। এদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা চারদিনের ছুটি।
Saturday, 7 September 2024
|| গোবিন্দগঞ্জে স্বনামধন্য বিদ্যাপীঠ মহিলা কলেজ(ডিগ্রী)-এর শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত ||
|| গোবিন্দগঞ্জে স্বনামধন্য বিদ্যাপীঠ মহিলা কলেজ(ডিগ্রী)-এর শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত ||
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ মহিলা কলেজ(ডিগ্রী)-এর শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা সেপ্টেম্বর রবিবার, অত্র কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, গোবিন্দগঞ্জের উন্নয়নের রুপকার ৩২,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোত্তালিব আকন্দ-এঁর সুযোগ্য পুত্র ও সাবেক সংসদ সদস্য, 'সাফিয়া আছাব ফাউন্ডেশন'-এর সম্মানিত চেয়ারম্যান, অত্র কলেজের গভর্নিং বডি'র সাবেক সভাপতি আলহাজ্ব ডঃ মুহাম্মদ শামীম কায়সার লিংকন'-এর সভাপতিত্বে কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি'র সংগ্রামী আহ্বায়ক, দলের দুঃসময়ের কান্ডারী, ত্যাগী ও নির্যাতিত নেতা জনাব ফারুক আহম্মেদ।
কলেজের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান'র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র আহ্বায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, পৌর বিএনপি'র ১নং সদস্য মনোয়ার হোসেন রাজু।
এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দের পাশাপাশি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
বিদেশি পিস্তলসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেপ্তার
বিদেশি পিস্তলসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে, সাবেক এমপি গালিবুর রহমান শরীফের ছোট ভাই ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১২-এর সদস্যরা।
শুক্রবার ভোরে শহরের আলোবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
Friday, 6 September 2024
|| গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা'র নতুন কার্য্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ||
|| গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা'র নতুন কার্য্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ||
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাংবাদিক সংস্থা, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নতুন অফিস কার্য্যালয়ের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে, জাতীয় সাংবাদিক সংস্থা, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার'র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাসেল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম. আসাদুজ্জামান, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি জনাব হাসানুর রহমান চৌধুরী ডিউক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্ত, ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস সরকার, কৃষি কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ ছখি, বগুলাগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান তালুকদার, রিপোর্টাস ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম মন্ডল,
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব।
এ সময় নতুন কার্য্যালয়ে এসে সাংবাদিক সংস্থা'র সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ফারুক আহম্মেদ ও পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, ছাত্রদল উপজেলা শাখার সদস্য সচিব মনির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি শাহিন আলম (দৈনিক খোলা কাগজ), যুগ্ম-সম্পাদক হেদায়তুল ইসলাম সৌখিন (দ্যা ডেইলি সান), সাংগঠনিক সম্পাদক মুক্তার সরকার (মানবজমিন)।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা'র সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (দাবালন), অর্থ সম্পাদক আবু তারেক (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা (নাগরিক ভাবনা), প্রচার সম্পাদক খসরু মাহমুদ (দৈনিক বাংলাদেশ সমাচার), সমাজ কল্যান সম্পাদক শহিদুল ইসলাম খোকন (স্বাধীন সংবাদ), কার্যকরী সম্পাদক সদস্য ইসমাইল হোসেন সিরাজী (সংগ্রাম প্রতিদিন) সহ গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
|| গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাই নিহত || আজ
|| গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাই নিহত ||
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্বশুর-জামাই নিহত হয়েছে।
গতকাল ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার, দিবাগত রাত সাড়ে ১০ ঘটিকার দিকে উপজেলার মহাসড়ক অংশের বকচর ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর পুত্র জাহিদুল ইসলাম(৪০) এবং তার জামাই কোমরপুর গ্রামের শামীম মণ্ডল(২৫) নিহত হয়।
প্রত্যক্ষদর্শীর ও স্বজনরা জানান, নিহত ব্যক্তিরা রাতে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে মহাসড়কের লেন পরিবর্তন করার সময় রোড ডিভাইডারের জন্য ফাঁকা রাখা স্থানে স্লিপ করে মোটরসাইকেলসহ দুজনেই ছিটকে পড়ে গুরুতর আঘাত পায়।
স্থানীয়রা দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে অবহিত করলে তাদের একটি টিম আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।
নিহতদের নাম পরিচয় নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরিফুল ইসলাম জানান, যথাযথ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।