Friday, 6 September 2024

|| গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা'র নতুন কার্য্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ||

 || গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা'র নতুন কার্য্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ||


স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাংবাদিক সংস্থা, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নতুন অফিস কার্য্যালয়ের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

গতকাল ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে, জাতীয় সাংবাদিক সংস্থা, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার'র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাসেল মিয়া।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম. আসাদুজ্জামান, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি জনাব হাসানুর রহমান চৌধুরী ডিউক।


আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্ত, ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস সরকার, কৃষি কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ ছখি, বগুলাগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান তালুকদার, রিপোর্টাস ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম মন্ডল, 

প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। 

 

এ সময় নতুন কার্য্যালয়ে এসে সাংবাদিক সংস্থা'র সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ফারুক আহম্মেদ ও পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, ছাত্রদল উপজেলা শাখার সদস্য সচিব মনির হোসেন। 


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি শাহিন আলম (দৈনিক খোলা কাগজ), যুগ্ম-সম্পাদক হেদায়তুল ইসলাম সৌখিন (দ্যা ডেইলি সান), সাংগঠনিক সম্পাদক মুক্তার সরকার (মানবজমিন)। 


এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা'র সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (দাবালন), অর্থ সম্পাদক আবু তারেক (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা (নাগরিক ভাবনা), প্রচার সম্পাদক খসরু মাহমুদ (দৈনিক বাংলাদেশ সমাচার), সমাজ কল্যান সম্পাদক শহিদুল ইসলাম খোকন (স্বাধীন সংবাদ), কার্যকরী সম্পাদক সদস্য ইসমাইল হোসেন সিরাজী (সংগ্রাম প্রতিদিন) সহ গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: