|| গোবিন্দগঞ্জে স্বনামধন্য বিদ্যাপীঠ মহিলা কলেজ(ডিগ্রী)-এর শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত ||
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ মহিলা কলেজ(ডিগ্রী)-এর শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা সেপ্টেম্বর রবিবার, অত্র কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, গোবিন্দগঞ্জের উন্নয়নের রুপকার ৩২,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোত্তালিব আকন্দ-এঁর সুযোগ্য পুত্র ও সাবেক সংসদ সদস্য, 'সাফিয়া আছাব ফাউন্ডেশন'-এর সম্মানিত চেয়ারম্যান, অত্র কলেজের গভর্নিং বডি'র সাবেক সভাপতি আলহাজ্ব ডঃ মুহাম্মদ শামীম কায়সার লিংকন'-এর সভাপতিত্বে কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি'র সংগ্রামী আহ্বায়ক, দলের দুঃসময়ের কান্ডারী, ত্যাগী ও নির্যাতিত নেতা জনাব ফারুক আহম্মেদ।
কলেজের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান'র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র আহ্বায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, পৌর বিএনপি'র ১নং সদস্য মনোয়ার হোসেন রাজু।
এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দের পাশাপাশি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

0 coment rios: